মান্দায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান ও জটিলতা নিরসনে ইউনিয়ন ভিত্তিক শুনানি
- আপডেট সময় : ০২:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে

মান্দায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান ও জটিলতা নিরসনে ইউনিয়ন ভিত্তিক শুনানি
নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ডিজিটাল লিজ মানি আদায় এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের ইস্যুতে ইউনিয়ন ভিত্তিক বিশেষ শুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে ) উপজেলার ভাঁরশো – তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে মান্দা উপজেলা রাজস্ব প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন , ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনলাইন ভিত্তিক ভূমি কর প্রদানের মাধ্যমে জনসাধারণকে হয়রানি থেকে মুক্তি দেওয়া যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল ভাঁরশো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।




















