ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেরপুরে হাতীর আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক প্রদান

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • আপডেট সময় : ০৯:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে হাতীর আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক প্রদান

সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস সাংমা ও আজিজুর রহমান আকাশের পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা করে চেক ও শুকনো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল স্ব-স্ব বাড়ীতে উপস্থিত থেকে নিহতদের স্ত্রীদের হাতে এসব অনুদান প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম,কাংশা ইউপি চেয়ারম্যান মো.আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারি মো. সোহানুর রহমান কাজল, সদর ইউপি সদস্য জাহিদুল হক মনির, কাংশা ইউপি সদস্য গোলাপ হোসেন ও এনামুল কবির মানিক মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে,গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এপিলিস সাংমা বন্য হাতির আক্রমণে মারা যায়। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশক্রমে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে নিহত দুই পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক ও শুকনো খাবার প্রদান করেন। সেইসাথে নিহত দুই পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান সহ প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করবেন বলে জানান ইউএনও। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সহ অন্যান্যরা বন্য হাতী দ্বারা ক্ষতিগ্রস্ত গজনী বিটের স্টাফ ব্যারাক, স্থানীয় কৃষকদের বিভিন্ন ফলের বাগান ও ধানক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে হাতীর আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক প্রদান

আপডেট সময় : ০৯:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫