ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেয়ারটেকার সরকারকে নিষিদ্ধ করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে- পঞ্চগড়ে নায়েবে আমির

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেয়ারটেকার সরকারকে নিষিদ্ধ করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে- পঞ্চগড়ে নায়েবে আমির

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়েছে। সংবিধান থেকে বাদ দেয়া হয়েছে। তিনি শনিবার (১৭ মে) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন এই কেয়ারটেকার সরকারের রুপকার। খেলাধুলা হলে যে দলের রেফারি হবে সেই খেলা সুষ্ঠু হবে না। দলীয় নির্বাচন চলে না। এজন্য কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন দেয়া দরকার। সবাই মেনে নিল এমনকি এই ফ্যাসিস্ট সরকারও তখন মেনে নিয়েছিল। নেয়ার পরে দেখল যে এখন যদি আমাদের গণতান্ত্রিক মাধ্যেমে চলে যেতে হয় তাহলে তো এটা বাদ দিতে হবে। দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, তাহলে নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো কখন যেদিন কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিদায় করে দেয়া হলো। একটা কথা আছে যে ছাদের উপরে উঠতে আপনার সিড়ি লাগে তাইনা। তো তারা সিঁড়ি দিয়ে উঠলো বটে সেই ছাদে কিন্তু নামার জন্য অন্য আর কাউকে ছাদে উঠতে দেয়া হবে না। সিঁড়িটা ভেঙ্গে ফেললো। যাতে নামতে না হয়। এখন বলেন চিরদিন কি ক্ষমতায় থাকা যাবে। বরং নামতে হবে সিঁড়ি ভেঙ্গে গেলেও।

ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বক্তব্য রাখেন। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতি সহ জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে চারটায় সম্মেলন শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আন্দোলন বিষয়ে আলোচনা করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কেয়ারটেকার সরকারকে নিষিদ্ধ করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে- পঞ্চগড়ে নায়েবে আমির

আপডেট সময় : ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫