সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সড়কে দূর্ঘটনা রোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২৬ হাজার টাকা জরিমানা
মোঃ কামরুল ইসলাম কামুঃ
- আপডেট সময় : ০৫:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সড়কে দূর্ঘটনা রোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২৬ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ে সড়কে দূর্ঘটনা রোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বুধবার (১৪ মে) পঞ্চগড় শহরের মিলগেট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায় বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইন্সেস চেকিং করা হয়। এতে নানা রকম অসঙ্গতি পেলে ২৬ হাজার টাকা জরিমানা করে বিআরটিএ। অভিযানের সময় যানগুলোতে তল্লাসী কার্যক্রম করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর সাথে ট্রাফিক পুলিশও ছিলেন।
এবিষয়ে বিআরটিএ পঞ্চগড় এর মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক বলেন, আমরা সড়কে দূর্ঘটনা রোধে এই অভিযান করছি। অভিযানকালে বিভিন্ন যানে বি আরটিএর বিধি অনুযায়ি ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে এই অভিযান অব্যাহত থাকবে।




















