ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাণীনগরে ইউনিয়ন পরিষদের বেদখল হওয়া জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ইউনিয়ন পরিষদের বেদখল হওয়া জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

নওগাঁর রাণীনগরের খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার লোহাচুড়া গ্রামে সদর ইউনিয়ন পরিষদের জায়গা অবৈধভাবে দখলের ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের বেদখল হওয়া সরকারি জায়গা দখলমুক্ত করতে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ইউনিয়ন পরিষদের প্রায় ৭ শতাংশ জায়গা অবৈধ দখলমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

জানা গেছে, উপজেলার লোহাচুড়া গ্রামের লোহাচুড়া মৌজায় সদর ইউনিয়ন পরিষদের ৫৬ শতাংশ জায়গা (সম্পত্তি) রয়েছে। ওই জায়গাগুলো স্থানীয় কতিপয় লোকজন নানা কৌশলে বিভিন্ন সময়ে অবৈধভাবে দখলে নেয়। সম্প্রতি ওই পরিষদের প্রায় ৭ শতাংশ পরে থাকা (ফাঁকা) জায়গা স্থানীয় রহিদুল ইসলাম ও ফাতেমা নামে দুই ব্যক্তি অবৈধভাবে দখল করে ইটের বাড়ি নির্মাণ কাজ করছিলেন। ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি জায়গাটি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। এরপর প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। সেইসাথে অবৈধ দখলমুক্ত করে সাইনবোর্ড স্থাপন করেন।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, ইউনিয়ন পরিষদের জায়গাটি অবৈধভাবে দখল করে অনুমতি ছাড়াই স্থানীয় কতিপয় ব্যক্তি স্থায়ী বাড়ি নির্মাণ করছিল। প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালিয়ে চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে কাগজপত্রাদি যাচাই শেষে ইউনিয়ন পরিষদের প্রায় ৭ শতাংশ জায়গা অবৈধ দখলমুক্ত করি। এরপর সেখানে সাইনবোর্ড স্থাপন করে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করবে ইউনিয়ন পরিষদ। এছাড়া ইউনিয়ন পরিষদের বেদখলে থাকা বাকি জায়গাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ইউনিয়ন পরিষদের বেদখল হওয়া জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫