ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি

শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা অর্থদন্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা অর্থদন্ড

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে স্থানীয় ঝগড়ারচর বাজারে ভেজাল বিরোধী অভিযানে নামেন। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মরিচের গুড়ার সাথে রং মিশিয়ে ভেজাল মরিচের গুড়া প্রস্তুতের জন্য একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য একটি রেস্টুরেন্টকে ৫০হাজার টাকা এবং ভেজাল ঘন চিনি ও রং মেশানোর জন্য একটি বেকারীকে ২০হাজার টাকাসহ তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসকে জাবেদ আহম্মেদ স্যারের নির্দেশে ও পরামর্শে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

May 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা অর্থদন্ড

আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫