ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

গোদাগাড়ীতে সৃজন প্রকল্পের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে সৃজন প্রকল্পের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিকে চিত্রাঙ্কন ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার কাকনহাটের রিইব প্রকল্প অফিসে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর সৃজন প্রকল্পের অন্যতম কর্মসূচী আয়োজনে।

রিইব-এর সৃজন প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে চিত্রাঙ্কন ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। বিশেষ অতিথি ছিলেন কাকনহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র আল মামুন, কাবিউস সংস্থার প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন ও গোদাগাড়ী উপজেলা সাঁওতাল পারগনা পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য’।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮ জন ও রচনা প্রতিযোগিতায় ৪ জনকে পুরুস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় গণগবেষণা দলের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আদিবাসী শিশু ও ছাত্রছাত্রীরা এরকম আয়োজনে যোগ দেওয়ার সুযোগ কম পায়। যে স্বল্প সুযোগগুলো রয়েছে, তাও তারা কাজে লাগায় না। রিইব সংস্থা বলতে গেলে হাতে ধরে তাদেরকে এ কাজে নিয়ে এসেছে। ফলে তাদের সৎসাহস ও আত্মবিশ্বাস বেড়েছে, প্রচুর আনন্দও পেয়েছে তারা। ভবিষ্যতে আরোও বড় পরিসরে সৃষ্টিশীলতা কর্মসূচী আয়োজনের জন্য তারা রিইব-এর প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে সৃজন প্রকল্পের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫