ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি নিউটন আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৩৪৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি নিউটন আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন নিউটনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিউটন পৌরএলাকার মুন্সিপাড়া এলাকার মৃত আলাবকসের ছেলে। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে নিউটন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫ দিকে পৌর বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিউটনকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্ট দেবীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় দন্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হন। ঘটনার দীর্ঘ আড়াই মাস পর ১৮ অক্টোবর আহত রবিউল দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামল সূত্রে জানা যায়, ৪ আগস্ট করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ওই হামলার নেতৃত্ব দেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউটনকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় আটক দেখানো হয়েছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি নিউটন আটক

আপডেট সময় : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫