ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

বড়াইগ্রামে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রামে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (৪ মে) দুপুরে ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের অপসারণ দাবি করেন স্থানীয় ব্যবসায়ী আশরাফ আলী, শাহাদৎ হোসেন এবং লইম সরকার। অভিযোগকারীরা রাজনৈতিক কোন দলের পদে না থাকলেও বিএনপির রাজনীতির অনুসারী বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আশরাফ আলী দাবি করেন, জোনাইল হাট উন্নয়ন প্রকল্পের অধীনে ১০ টি দোকান ঘর, সিসি রাস্তা ঢালাইয়ের কাজ, ড্রেন সংস্কারের কয়েকটি প্রকল্পের প্রায় ১৫ লক্ষ টাকা কাজ শেষ না করেই আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়া গত নির্বাচনে জয়লাভ করার পর ভোটে সহযোগীতা না করায় আব্দুর রহিম নামে এক মৎস্যচাষীর লিজকৃত পুকুর থেকে প্রায় ১৬ লক্ষ টাকার মাছ লুটের অভিযোগ রয়েছে আবুল কালামের বিরুদ্ধে। বর্তমানে মাছ লুটের মামলাটি আদালতে চলমান রয়েছে। এছাড়া ভোটে জেতার পর নানা অনিয়মের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অপদার্থ উল্লেখ করে তার অপসারণের দাবি জানান তারা।

এবিষয়ে জানতে জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫