ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কে/টে দিয়েছে দুর্বৃত্তরা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কে/টে দিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলীকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় রাতেইতাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসান আলী নগরীর বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে ও নগরের ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বলেন ‘হাসান আলীর ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কব্জির রগ কেটে গেছে। এছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন ‘ঘটনার সময় হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’ ওসি আরও বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কে/টে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০২:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫