ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

মোহনপুরে ১১ ব্যক্তির বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে ১১ ব্যক্তির বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দাপট খাঁটিয়ে ১১ জন ব্যক্তির বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসার লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বেলনা মক্তব ও হাফেজিয়া মাদ্রাসার পূর্বের কমিটি পুর্নবহাল এবং বেলনা বড় মসজিদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন জন্য নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও টাকা আত্মসাতের বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বেলনা গ্রামের নাসির মন্ডল, আব্দুল হাকিমসহ ১১ ব্যক্তি একই গ্রামের মক্তব ও হাফেজিয়া মাদ্রাসা এবং বেলনা বড় মসজিদের পুকুর লীজসহ বিভিন্ন খাতের লক্ষ লক্ষ টাকা বছরের পর বছর আত্মসাৎ করে আসছে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে মোহনপুর থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে কোন প্রতিকার হয়নি। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তৎকালীন মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম ও ঘাসিগ্রাম ইউনিয়নের নেতাকর্মীদের দাপট খাঁটিয়ে ওই ১১ জন ব্যক্তি তাদের ইচ্ছামত মাদ্রাসা ও মসজিদের কমিটি গঠন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। এছাড়াও ২০০৯ সালে বিভিন্ন অজুহাতে মাদ্রাসার হেফজ বিভাগ বন্ধ করে দেওয়া হয়।

বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন হুমকি প্রদান করা হতো। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরেও তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদ্রাসা ও মসজিদের কমিটির দায়িত্বে থেকে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইসলামি জলসায় এলাকার গণ্যমান্য লোকজনদের সাথে আলোচনা করে পূর্বের কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোস্তাকিম বিল্লাহ অবৈধ কমিটির সেক্রেটারি নাসির মন্ডলকে বর্তমান কমিটি বিলুপ্ত করে পূর্বের পুনবহাল করার দাবি জানানো হয়। কিন্তু তিনি বিভিন্ন টালবাহানা করে সময় পার করছে। দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসরদের হাত ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা ও মসজিদকে বাঁচাতে এলাকাবাসী নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, এলাকাবাসী পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

April 17, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে ১১ ব্যক্তির বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫