৭ বছরের শিশু জুঁই হত্যার বিচার দাবীতে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০১:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

৭ বছরের শিশু জুঁই হত্যার বিচার দাবীতে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৭ বছরের শিশু জুঁইকে নৃশংসভাবে হত্যা করে মুখে এসিড মেরে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায় বর্বর খুনীরা। এ জঘন্য অপরাধ মানবতার চরম অপমান। এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাক তাদেরকে ২৪ ঘন্টার ভিতর গ্রেপ্তারের দাবীতে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রির) দুপুরে কানাইখালী নাটোর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক শিশির মাহামুদ, সাংগঠনিক সম্পাদক রবিন আহম্মেদ, মহিলা কলেজের ছাত্রী শাম্মি খাতুন, নুসরাত জাহান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের রানী ভবানী সরকারী মহিলা কলেজে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে আজ কোন মানুষই নিরাপদ নয়, বড় ছোট এমন কি শিশু বাচ্চারাও নিরাপদ নয়। কিছুদিন আগে আছিয়ার মৃত্যুর ক্ষত না শুকাতে নাটোরের বড়াইগ্রামে শিশু কন্যা জুঁইকে বর্বর ভাবে হত্যা করা হলো। আছিয়ার হত্যার বিচার যদি হতো তাহলে আজ আর জুঁইকে এই ভাবে মৃত্যু বরন করতে হতো না। আমরা ২৪ ঘন্টার ভিতর আসামীদের গ্রেফতারের দাবী জানাই, না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হয় নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের ৭ বছরের মেয়ে জুঁই খাতুন। পরে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাবনার চাটমোহর উপজেলার রামপুর বিলের ভুট্টাক্ষেত থেকে জুঁইয়ের মুখ ঝলসানো বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।





















