ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি

ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যার বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোভ

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যার বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজারো বিক্ষোভকারী পঞ্চগড়ে রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি জাতিসংঘের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। বিগত কয়েক মাসের মধ্যে পঞ্চগড়ে সবচেয়ে বড় বিক্ষোভগুলোর মধ্যে এটি একটি।

এদিন পঞ্চগড় শেরেবাংলা পার্কে বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে। ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরাইলী দখলদার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতালের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে পঞ্চগড়ের সাধারণ জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা হরতাল ও বিক্ষোভ সমাবেশে করেন।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্কে হরতাল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ, সম্মিলিত খতমে নবুওয়দ সংরক্ষণ পরিষদ পঞ্চগড়, গণ অধিকার পরিষদ পঞ্চগড়, যুব সমাজ, ছাত্র জনতা এছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় শেরে বাংলা পার্কে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় সমাবেশে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আলআকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

এসময় বক্তারা আরও বলেন,যেখানে শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানেই অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন থামে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। এসময় নানান স্লোগানে মুখর ছিল পুরো শহর। সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

April 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যার বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় : ০১:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫