ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

বাগমারায় বাড়ির পাশে পান বরজে ঝুলছিল আমিনুলের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ২২৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় বাড়ির পাশে পান বরজে ঝুলছিল আমিনুলের লাশ

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বাগমারায় বাড়ির পাশে পান বরজে ঝুলছিল আমিনুলের লাশ। রাজশাহীর বাগমারায় পান বরজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৮)। বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে তার বাড়ি।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে দক্ষিণ দৌলতপুর গ্রামের এক নারী মারা যান। রাতেই জানাজার আয়োজন করা হয়। প্রতিবেশী হিসেবে ওই জানাজায় অংশ নেন আমিনুল ইসলাম। জানাজা শেষে সবাই বাড়িতে ফিরলেও আমিনুল ফেরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। টর্চলাইট নিয়ে আশপাশের জঙ্গলেও খোঁজ করা হয়।

একপর্যায়ে ভোর রাতে বাড়ির পাশের এক পানের বরজে তার লাশ ঝুলতে দেখেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। সেখানে তার মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়ার পর বাগমারা থানায় খবর দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সময় বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, টাকাপয়সা ও পারিবারিক বিষয় নিয়ে তিনি মানসিকভাবে অস্বাভাবিক ও অশান্তিতে ছিলেন। এ কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানবরজ থেকে আমিনুলের লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় বাড়ির পাশে পান বরজে ঝুলছিল আমিনুলের লাশ

আপডেট সময় : ০৩:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২