ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ভালো নির্বাচনের জন্য সহযোগিতা চান নির্বাচন কমিশনার সানাউল্লাহ

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৩০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভালো নির্বাচনের জন্য সহযোগিতা চান নির্বাচন কমিশনার সানাউল্লাহ

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে।যারা এতোদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের থেকে সহযোগিতা চাই। আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই।

রোববার (২রা ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারি, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মানুষের মধ্যে ভোট ব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিলো পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে নব আশা জাগরিত হয়েছে যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাবো। ভোট ব্যবস্থাপনার সাথে জড়িত প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে আমাদের স্ব স্ব ভাবমূর্তি পুনুরুদ্ধার করার।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা সকলেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। যদি নির্বাচন বিতর্কিত হয় তবে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে। তাই আমরা বিশ্বাস করতে চাই সামনে যে নির্বাচন হবে তা হবে মডেল নির্বাচন। এখান থেকেই নতুন ভাবে দেশ বিনির্মাণ হবে।

মতবিনিময় সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামসহ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত অনান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভালো নির্বাচনের জন্য সহযোগিতা চান নির্বাচন কমিশনার সানাউল্লাহ

আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫