ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

মহাদেবপুরে সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দর্পণের মানববন্ধন

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দর্পণের মানববন্ধন

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রধান পাকা সড়কের উপরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুশ’ নারীসহ অসংখ্য জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। মহাদেবপুর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন “মহাদেবপুর দর্পণ” পরিবার এর আয়োজন করে।

গত এক বছরের বেশি সময় ধরে মহাদেবপুর বকের মোড় থেকে উপজেলা পরিষদের প্রধান গেট হয়ে মডেল স্কুল মোড় পর্যন্ত সড়কের প্রাণিসম্পদ কার্যালয় ও হাসপাতালের সামনের এই সড়কের উপর হাঁটু পানি জমা হয়ে আছে। সড়কে কয়েকটি বড় গর্ত ও খানা খন্দক সৃষ্টি হওয়ায় এই সড়ক দিয়ে চলাচল করা সব ধরনের যানবাহন দূর্ঘটনার শিকার হয়। প্রতিদিন শতাধিক গাড়ি উল্টে যাত্রীরা পানিতে পড়ে যান। ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে কাপড় চোপর নষ্ট হয়। এনিয়ে একাধিকবার বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সড়কের জলাবদ্ধতা নিরসনে কোনই পদক্ষেপ গ্রহণ করেনি। তাই নিরুপায় হয়ে স্থানীয় জনতার পক্ষে মহাদেবপুর দর্পণ পরিবার এই মানববন্ধনের আয়োজন করে। মহাদেবপুর দর্পণের প্রকাশক, বার্তা সংস্থা এফএনএস এর মহাদেবপুর প্রতিনিধি, নারী নেত্রী কাজী রওশন জাহান এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর দর্পণের সম্পাদক, দৈনিক সংবাদের মহাদেবপুর প্রতিনিধি কাজী সাঈদ টিটো, বার্তা সম্পাদক ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ও মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন, দৈনিক আনন্দ বাজার পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি এম, আর, রাজ, পরিবেশবিদ ও পাখি গবেষক মুনসুর সরকার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক অসিত দাস, এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার রেজাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ওয়াজেদ আলী, হারুন অর রশিদ হারুন, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি আজমেরি হোসেন প্রমুখ।

বক্তারা ২৪ ঘন্টার মধ্যে এই সড়কের জলাবদ্ধতা নিরসনের আল্টিমেটাম দেন। অন্যথায় সড়ক ও জনপদ বিভাগের অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি নেয়া হবে বলেও ঘোষণা দেন।
উল্লেখ্য, মানববন্ধন চলাকালেই সড়ক ও জনপদ বিভাগ এই সড়কের উপর বালু ও খোয়া ফেলে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দর্পণের মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪