ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার অতিথিরা রাজশাহীতে পৌঁছেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ২৯৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার
অতিথিরা রাজশাহীতে পৌঁছেছেন

রাজশাহী ব্যুরো:

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার অতিথিরা রাজশাহীতে পৌঁছেছেন।
এই সাংস্কৃতিক মিলনমেলার পঞ্চম আসর বসেছে রাজশাহীতে। উৎসবে যোগ দিতে শুক্রবার ভারতের ত্রিপুরার মন্ত্রী রামপ্রসাদ পাল ও আরও কিছু অতিথি, সাংস্কৃতিক কর্মী রাজশাহীতে পৌঁছেছেন।

আগামিকাল শনিবার থেকে মিলনমেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এ লক্ষ্যে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়েছে পদ্মাপাড়ের এই শহরটিকে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশ-ভারত মৈত্রী ৫০ বছর পূর্তিতে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এ আয়োজন করছে। আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মেলা চলবে সোমবার পর্যন্ত চলবে এ উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাজশাহী কলেজ মাঠে।

এ উপলক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রাজশাহী কলেজ মাঠে স্থানীয় নানা পণ্যের মেলারও আয়োজন করেছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মেলার উদ্বোধন করেন।

এদিকে আয়োজনের বিশেষ অতিথি ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল শুক্রবার বিকেলে ঢাকা হয়ে আকাশপথে রাজশাহী পৌঁছান। এ ছাড়া সাংস্কৃতিক কর্মী, ডেলিগেটসহ ৩২ জনের একটি দলও এ দিন বাংলাদেশে পৌঁছান চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর হয়ে। বাংলাদেশে প্রবেশ করেই সোনা মসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে আসবেন ভারতের ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। থাকবেন বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকও। এছাড়া ভারতের বিহার রাজ্য সরকারের মন্ত্রী সৈয়দ শাহনেওয়াজ হোসেন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবীরও আসবেন। শনিবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও রাজশাহী আসার কথা।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভারতীয় অতিথিদের সঙ্গে থাকবেন।
অতিথিরা শনিবার শহরের সি অ্যান্ড বি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর সোমবার পর্যন্ত নানা অনুষ্ঠানে তাঁরা যোগ দেবেন। রোববার অতিথিদের নাটোর যাওয়ারও কথা রয়েছে। এ উৎসবের মধ্যে দিয়ে দুই দেশের কুটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত এবং দৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার অতিথিরা রাজশাহীতে পৌঁছেছেন

আপডেট সময় : ০৪:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২