ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

করোনা উপসর্গে রামেক হাসপাতালে ২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা উপসর্গে রামেক হাসপাতালে ২ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো
করোনা উপসর্গে রামেক হাসপাতালে ২ জনের মৃত্যু। প্রাণঘাতি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

মারা যাওয়া দুজনই পাবনা জেলার বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই নারী রোগী মারা গেছেন। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।
বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় ২টিতে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষায় ১২টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ১১৩টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৬টিতে। জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। এছাড়া জয়পুরহাটের ৭৪টি নমুনা পরীক্ষায় ৬টিতে করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা উপসর্গে রামেক হাসপাতালে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২