ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সার ডিলারকে ঘিরে বিতর্ক, অপপ্রচারের অভিযোগ সিদ্দিকুরের বাগাতিপাড়ায় দুর্গাপূজায় সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা মোশাররফের দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে- নাটোরে হুইপ দুলু মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের স্পীলওয়ের ১৬টি গেইট

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের স্পীলওয়ের ১৬টি গেইট

কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় দ্বিতীয় বারের মতো সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেইট। এসময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৩৯ ফুট মীন সি লেভেল। হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে হ্রদের পানি বিপদ সীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় স্পীলওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়। এদিকে বাঁধ বন্ধ করা হলেও বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে গড়ে প্রতিদিন ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানান পিডিবি কর্তৃপক্ষ। এই ৫টি ইউনিট দিয়েও প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে।

প্রসঙ্গত: গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ হতে অতি বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমা অতিক্রম করায় ২৫ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে টানা ১৫ দিন পানি ছাড়ার পর হ্রদের পানি ১০৮ ফুট মীন সি লেভেলের নীচে চলে আসায় অর্থাৎ বিপদ সীমার নীচে চলে আসায় গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ১৬ জলকপাট বন্ধ করে দেওয়া হলেও গত ১১ সেপ্টেম্বর হতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবারও ভারী বৃষ্টিপাত হওয়ায় হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ফের দ্বিতীয় বারের মতো ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের স্পীলওয়ের ১৬টি গেইট

আপডেট সময় : ০৮:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪