ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পদ্মা পাড়ে হাঁটতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ২৯৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা পাড়ে হাঁটতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পদ্মা নদীর পাড়ে হাঁটতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম মাইমুনা খাতুন (১৩)। বোয়ালিয়া থানা এলাকার সোফফাই ই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল মাইমুনা খাতুন। রাজশাহী চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের ফজলুল হকের মেয়ে।

বোয়ালিয়া থানা পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় নগরীর দরগাপাড়া মুক্তমঞ্চ এলাকায় নদীর ধারে মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী হাঁটতে যায়। এ সময় নদীর পানিতে নামলে মাইমুনা খাতুন তলিয়ে যেতে থাকে। তিন সহপাঠি তাকে বাঁচানোর চেষ্টা করলে তারাও নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও মাইমুনা খাতুন পানিতে ডুবে যাওয়ায় তাকে উদ্ধার করা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাথে থাকা লুবনা খাতুন (১২) নামের আরেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে। সাথে থাকা অন্যান্যরা শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদ্মা পাড়ে হাঁটতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২