ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

রামেক এ এক্সরে রুমে রোগীকে ধর্ষণের চেষ্টা, পরিচ্ছন্নতাকর্মী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ২২৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেক এ এক্সরে রুমে রোগীকে ধর্ষণের চেষ্টা, পরিচ্ছন্নতাকর্মী আটক

রাজশাহী প্রতিনিধিঃ
রামেক এ এক্সরে রুমে রোগীকে ধর্ষণের চেষ্টা, পরিচ্ছন্নতাকর্মী আটক। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক্সরে কক্ষে চিকিৎসাধীন এক রোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই পরিচ্ছন্নতাকর্মী আনিছুরের বিরুদ্ধে সোমবার রাত সাড়ে ৮ টার সময় নগরীর রাজপাড়া থানায় ধর্ষণের চেষ্টার মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আনিছুর রহমান (৪০)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত পরিচ্ছন্নতা কর্মীর বাড়ি রাজশাহী জেলার  বাঘা উপজেলায়।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। ভুক্তভোগী ওই কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী সম্প্রতি অপহরণের শিকার হন। তাকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ। কিশোরীর সঠিক বয়স নির্ধারণের জন্য, ধর্ষণ কিংবা ধর্ষণের ফলে সে অন্তসত্তা হয়েছে কি না সেই তথ্য জানতে তাকে গত ৬ ফেব্রুয়ারি রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) বিভাগে ভর্তি করান পুলিশ। তার শারীরীক পরীক্ষা শেষে ৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বাড়ি ফিরে ওই কিশোরী পরিবারের সদস্যদের জানায় যে, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে আল্ট্রাসনোগ্রাফি করতে তাকে যখন তিন নম্বর এক্স-রে কক্ষে ঢোকানো হয়েছিল। এরপরেই সেখানে পরিচ্ছন্নতাকর্মী আনিছুর রহমান ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, কিশোরীর বাবা থানায় মামলা দায়েরের পর পরই আমরা বিশেষ অভিযান চালিয়ে পরিচ্ছন্নতাকর্মী আনিছুরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামেক এ এক্সরে রুমে রোগীকে ধর্ষণের চেষ্টা, পরিচ্ছন্নতাকর্মী আটক

আপডেট সময় : ০২:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২