ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

তারাকান্দাতে সড়ক দুর্ঘটনায় শেরপুরের ভাই-বোন নিহত, মা-বাবাসহ আহত ৩!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৫০৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, মা-বাবাসহ আহত ৩!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজারে বাসের চাপায় মাইক্রোবাসের আরোহী দুই ভাইবোন নিহত হয়েছে। দুর্ঘটনায় তাদের বাবা ও মাসহ আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (৩১ মার্চ) সকাল ৮ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে দুই বছরের শিশু আনাছ আহনাফ ও তার বোন এসএসসি পরীক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজ (১৬)। তাদের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার চরশিমুলচূড়া গ্রামে।

তারা শেরপুর শহরের নওহাটা এলাকায় বাসা ভাড়া করে থাকতো। আর নিহত তানাজ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।এদিকে দুর্ঘটনায় দুই ভাইবোন নিহতের খবরে নওহাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, কুয়েত প্রবাসী ভাই সোহাবুর রহমান বাপ্পীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে রবিবার ভোরে ঢাকা যাচ্ছিল বোন মনিরা বেগম, মনিরার স্বামী মোকাদ্দেসুর রহমান তোরাব,তাদের সন্তান তানাজ, আনাছসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পথিমধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফিলিং স্টেশনের সামনে মিথুন সুপার নামে একটি বাসের সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলেই মারা যায় এসএসসি পরীক্ষার্থী তানাজ ও শিশু আনাছ। আহত হয় তাদের বাবা-মাসহ ৩ জন।

এই ঘটনার ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসে করে পরিবারটি শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে তারাকান্দা দক্ষিণ বাজারে দুর্ঘটনায় পড়ে। সেখানে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত বাবা ও মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারাকান্দাতে সড়ক দুর্ঘটনায় শেরপুরের ভাই-বোন নিহত, মা-বাবাসহ আহত ৩!

আপডেট সময় : ০৩:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪