ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

রাজশাহীতে পানির দাম না কমালে ওয়াসা ভবন ঘেরাওয়ের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ৩০১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পানির দাম না কমালে ওয়াসা ভবন ঘেরাওয়ের ঘোষণা

এম এম মামুন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে পানির দাম না কমালে ওয়াসা ভবন ঘেরাওয়ের ঘোষণা। রাজশাহী ওয়াসার পক্ষ থেকে পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও প্রতিবাদে মানববন্ধন করেছেন মহানগর ওয়ার্কার্স পার্টি।

রাজশাহীর মানুষের অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকায় অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন এমনকি ওয়াসা ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেন তারা। পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মহানগর ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ওয়ার্কার্স পার্টিসহ যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ ও জাতীয় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াসার নেওয়া এ ধরনের সিদ্ধান্ত রাজশাহীবাসীর জন্য জুলুম ও চরম ভোগান্তিকর। এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়। অধিকাংশ মানুষের রোজগারের জন্য তেমন বড় কোনো উৎস নেই।

করোনাকালে মানুষের ব্যবসা-বাণিজ্যও তেমন নেই। এমন এক পরিস্থিতিতে পানির দাম তিন গুণ বাড়িয়ে দেওয়ার দিদ্ধান্ত পুরোপুরি আত্মঘাতী। রাজশাহী ওয়াসার সমালোচনা করে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন থেকে দলটির নেতারা বলেন, প্রতিশ্রুতি থাকলেও ওয়াসা তাদের সেবার মান কখনোই বৃদ্ধি করেনি। তাদের পানি পানের জন্য একদম অযোগ্য। প্রতিনিয়ত পানিতে ময়লা আসার অভিযোগ আসে। এমন পরিস্থিতিতে তাদের নিজস্ব সেবার মান বৃদ্ধি না করে উল্টো পানির মূল্য তিন গুণ বৃদ্ধি করা কোনো যুক্তির মধ্যেই পরে না।

সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ওয়াসা ভবন ঘেরাওয়ের হুমকি দিয়ে বক্তারা বলেন, এখনই দাম বৃদ্ধি না করে পানি নিয়ে নগরবাসীর অভিযোগগুলো আমলে নিতে হবে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পরবর্তীতে গণশুনানি ও আলোচনার মধ্য দিয়ে পানির দাম বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু এসব কথাকে এড়িয়ে গিয়ে, কাউকে তোয়াক্কা না করে দাম বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করলে ওয়ার্কার্স পার্টি তো মানবেই না, উল্টো আন্দোলনে যেতে এবং ওয়াসা ঘেরাও করতে বাধ্য হবে।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু মানববন্ধনে সভাপতিত্ব ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পান্নার পরিচালায় বক্তব্য দেন দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে পানির দাম না কমালে ওয়াসা ভবন ঘেরাওয়ের ঘোষণা

আপডেট সময় : ০১:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২