ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে পালাল হামলাকারীরা মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার

নাটোরে ছিনতাইয়ের অভিযোগে বিএনপি নেতার ছেলে চাপাতিসহ গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

নাটোরে বিএনপি নেতের ছেলেসহ আটক দুই যুবক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ছিনতাইয়ের অভিযোগে বিএনপি নেতার ছেলে চাপাতিসহ গ্রেপ্তার!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরে ক্যামেরা বিক্রির কথা বলে ডেকে নিয়ে সর্বস্ব ছিনতাইয়ের অভিযোগে বিএনপি নেতার ২০ বছর বয়সী ছেলে শৈবাল ও একই বয়সের মোঃ লাম শেখ নামে দুই যুবককে চাপাতিসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৯ মার্চ রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শৈবাল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল বেপারীর ছেলে এবং মোঃ লাম শেখ শহরের উত্তর বড়গাছা এলাকার জনৈক মিলন শেখের ছেলে। বুধবার ২০ মার্চ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নাটরের পুলিশ সুপার তারিকুল ইসলাম এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নাটোর থেকে সোসাল মিডিয়া ফেসবুকে পুরাতন মোট্রো ব্লগিং ক্যামেরা বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়। বিজ্ঞাপন দেখে ওই পুরাতন মোট্রো ব্লগিং ক্যামেরা কেনার জন্য মঙ্গলবার বিকেলে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আবুল কালাম আজাদ এর ১৯ বছর বয়সী ছেলে কাইফ ইসলাম মিতুল নাটোরে আসেন। এসময় মিতুলকে ক্যামেরা দেওয়ার কথা বলে বিকেল চারটার দিকে শহরের তেবাড়ীয়া উত্তরপাড়া এলাকার জনৈক নাঈম এর নির্মানাধীন ভবনের ভিতরে নিয়ে যায় লাম ও শৈবাল। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা অজ্ঞাত আরও ৩/৪ জন যুবক মিতুলের গলায় চাপাতি ধরে এবং তার কাছ থেকে নগদ ২১ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। এ সময় মিতুলকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ছিনতাইকারীরা।

পুলিশ সুপার আরও জানান, পরে মিতুল নাটোর সদর থানায় গিয়ে এব্যাপারে একটি লিখিত এজাহার দায়ের করে। ওই এজাহারের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ছিনতাই হওয়া নগদ ২১ হাজার ৫শত টাকার মধ্যে ৯ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা নাটোর শহরসহ আশে পাশের থানা ও জেলা শহরে সংঘবদ্ধভাবে ছিনতাই করে থাকে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতেরে মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম পুরাতন পণ্য ক্রয়-বিক্রয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ছিনতাইয়ের অভিযোগে বিএনপি নেতার ছেলে চাপাতিসহ গ্রেপ্তার!

আপডেট সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪