ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

রাবিতে নির্মাণাধীন বিজ্ঞান ভবনকে হিমেল একাডেমিক ভবন নামকরণ করে সাইনবোর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ২৪২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবিতে) নির্মাণাধীন বিজ্ঞান ভবনকে হিমেল একাডেমিক ভবন নামকরণ করে সাইনবোর্ড টানিয়েছেন রাবি শিক্ষার্থীরা। সোমবার দুপুরে চারুকলা অনুষদের ১৫-২০জন শিক্ষার্থী নির্মাণাধীন ওই ভবনের সামনে মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন এর সাইনবোর্ড টানিয়ে দেন।

গত ১ ফেব্রুয়ারি রাতে নির্মাণাধীন ভবনের সামনে ট্রাকচাপায় হিমেল নিহত হন। ট্রাকটি ওই ভবনের নির্মাণ সামগ্রী বহন করছিল। সেসময় থেকে শিক্ষার্থীরা ভবনটি হিমেলের নামে নামকরণের দাবি জানান। উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারও শিক্ষার্থীদেরকে এ দাবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের কাছে নিহত হিমেলের নামে একাডেমিক ভাবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসনও সেই দাবি মেনে আমাদের আশ্বাস দিয়েছে। এটা কেবল একটা সাইনবোর্ড নয়, এটা আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।

শিক্ষার্থীরা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে। তাছাড়া বিভিন্ন সময় সড়কে আমাদের জীবন বিপন্ন হয়ে ঝরে পড়ে। কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে নির্মাণাধীন বিজ্ঞান ভবনকে হিমেল একাডেমিক ভবন নামকরণ করে সাইনবোর্ড

আপডেট সময় : ০৬:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২