ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টা ৬৭২ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ২৬৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগের আট জেলায় ২৪ ঘন্টায় ১ হাজার জনের নমুনা পরীক্ষায় ৬৭২ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ। এদিকে, গত এক দিনে বগুড়া জেলায় ২ জন এবং নওগাঁ জেলায় একজন প্রাণ হারিয়েছেন করোনায়। এর বাইরে বিভাগের বাকি ছয় জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১৫ হাজার ১১২ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ৬৭২ জনের। এই এক দিনে রাজশাহী জেলায় ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২৯ দশমিক ০৭ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ। নওগাঁয় ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৮১ শতাংশ। নাটোরে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১৯ শতাংশ। এ ছাড়া, পাবনায় ৯০৭ জনের নমুনা পরীক্ষায় ১৯৪ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২১ দশমিক ৩৮ শতাংশ। সিরাজগঞ্জে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৮০ শতাংশ। বগুড়া জেলায় ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ১৬ শতাংশ। জয়পুরহাটে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৫ শতাংশ।

এদিকে, বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭২১ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৭০ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩৩০, নাটোরে ১৭৬, চাঁপাইনবাবগঞ্জে ১৬৩, নওগাঁয় ১৪৮, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৭ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টা ৬৭২ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২