ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রামেক হাসপাতালে করোনায় আরও ৩ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ২৩৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন রাজশাহীর বাসিন্দা এবং অন্যজনের বাড়ি বগুড়ায়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ, ১৬ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে তিনজন রোগী মারা গেছেন। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৭০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন।

বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৪ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ২ জন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৬১টিতে। একই দিনে রামেক ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষায় ৭০টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহী জেলার ২১১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৯টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ। একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৬৯টি নমুনা পরীক্ষায় ২১ টিতে করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামেক হাসপাতালে করোনায় আরও ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২