ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ২৮১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারী) তাঁর স্মরণে মরহুমার সমাধীতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি, দোয়া মাহফিল, মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধীতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এছাড়া মরহুমার দৌহিত্র আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মেয়রের উপস্থিতিতে মরহুমা জাহানারা জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী কলেজ ছাত্রলীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শ্রদ্ধা অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এ সময় জামিয়া ইমলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী, উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি স্মরণে সকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জামিয়া ইমলামিয়া শাহ মখদুম মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

February 6, 2022
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২