ঝিনাইগাতীতে দুটি বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে দুটি বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্ব স্ব বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মোঃ আশরাফুল কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। উক্ত অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি ১৬০ জন পরীক্ষার্থীকে আনুষ্ঠানিক ভাবে বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ করেে নেয়া হয়। এসময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলার ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৪ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।
বিদ্যালয়টির শিক্ষক বিএসসি আব্দুল হালিম এর উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের মুন্সীর চর বাজার অনুরণ এক্সক্লুসিভ স্কুলের অধ্যক্ষ কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ। এছাড়াও আহমদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মিলন, স্থানীয় ইউপি সদস্য শ্রী উপেন চন্দ্র রায়, কোমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক মোঃ জিয়াউল ইসলাম, প্রতিভা প্রিপারেটরী এন্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ছিল, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বিদায়ী ৪৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও নবীন ৩০ জন শিক্ষার্থীকে যথাযথ মর্যাদায় বরণ করে নেওয়া। আলোচনা সভায় অতিথিদের বক্তব্য শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।






















