ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

জীবন সংগ্রামে হারতে চাননা পা হারানো হইদর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বাঁশের পা লাগিয়ে হাঁটেন হইদর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবন সংগ্রামে হারতে চাননা পা হারানো হইদর!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
হঠাৎ করেই পায়ে পচন রোগে আক্রান্ত হন নাটোরের বাগাতিপাড়ার দিনমুজুর হইদর মন্ডল (৩৯)। তার পায়ে দু’দফা অস্ত্রপাচার করে প্রথমে আঙ্গুল পরে হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয় বাম পা। পা হারিয়ে হইদর এখন দিশেহারা। জীবন যুদ্ধে টিকে থাকা নিয়ে হতাশায় পড়েছেন তিনি। হইদর উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মন্ডলের ছেলে।

হইদর জানান, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে দিনমুজুরের কাজ করে জীবন-যাপন করতেন। প্রায় দেড় বছর আগে বাম পায়ে পচন রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসক অস্ত্রপাচারের মাধ্যমে প্রথমে পায়ের সব আঙ্গুল কেটে ফেলেন। কিন্তু তাতেও সুস্থ না হলে দ্বিতীয় দফায় হাঁটুর ওপর থেকে পাটি কেটে ফেলতে হয়।

সরজমিনে দেখা যায়, বর্তমানে ওই পায়ে বাঁশ বেঁধে ক্র্যাচে ভর করে চলছেন হইদর। তিনি রোগ থেকে মুক্তি পেলেও জীবন সংগ্রামে নতুনভাবে বিপাকে পড়েছেন। চিকিৎসার ব্যয় মেটাতে সব হারিয়ে অতিকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন এখন। কিন্তু জীবন সংগ্রামে তিনি হারতে চাননা। তার ইচ্ছা কেউ যদি তাকে আর্থিক সহায়তা দিয়ে কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিতেন, তবে তিনি আবারো ঘুরে দাঁড়াতে পারতেন। কৃত্রিম পায়ে তার ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হবে, কিন্তু সেই অর্থ তিনি জোগাড় করতে পারছেন না। সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তির সহায়তা কামনা করে তার ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭৪৯০৮৪৪৪-এ যোগাযোগের অনুরোধ করেছেন অসহায় হইদর মন্ডল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জীবন সংগ্রামে হারতে চাননা পা হারানো হইদর!

আপডেট সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪