সংবাদ শিরোনাম ::
লালপুরে নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে

লালপুরে নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজলার লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড বি এম কলেজের নবীনদের বরণ ও এসএসসি -২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) উপজেলার আড়বাব ইউনিয়নের লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এস এস সি ভোকেশনাল ও বি এম কলেজের নবীন বরণ ও ৬১ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুল হান্নান সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাশেদুল ইসলাম ,সিনিয়র শিক্ষক জামিরুল ইসলাম, মহব্বত আলী,ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষার্থীরা ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

























