সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় হত্যাসহ ১১ মামলার আসামি বাবলু গ্রেপ্তার!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে

হাতিয়ায় হত্যাসহ ১১ মামলার আসামি বাবলু গ্রেপ্তার!
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যাসহ ১১ মামলার আসামি বাবলুকে গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবলু হাতিয়া উপজেলার তালুকদার গ্রামের আনাজল হকের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবলু দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে ছিলো। গ্ৰেফতারকৃত বাবুলের বিরুদ্ধে হত্যাসহ ১১ টি মামলা রয়েছে। তিনি আরও জানান, সোমবার বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

February 5, 2024
হাতিয়ায় হত্যাসহ ১১ মামলার আসামি বাবলু গ্রেপ্তার!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















