ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২ ৩৯৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে করোনা উপসর্গে আরও দুজন মারা গেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে একজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। টানা ১৫ দিন পর গতকাল শুক্রবার মৃত্যুশূন্য দিন কাটিয়েছে হাসপাতালের করোনা ইউনিট।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এই দুজনই পুরুষ। এদের একজন ষাটোর্ধ্ব এবং অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন।
বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ৩ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে একই দিনে রামেক ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা ধরা পড়েছে।

রাজশাহী জেলার ৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৬৯ শতাংশ। একই ল্যাবে নাটোরের ৫টি নমুনা পরীক্ষায় ২টিতে করোনা ধরা পড়েছে। নাটোর জেলায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। এছাড়া জয়পুরহাট জেলার ৮৬টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২