ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

করোনা আপডেটঃ রামেকে করোনায় ৩ জনের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৪৬৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় মারা গেছেন ‍দুজন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় রাজশাহী ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর একজন।
দুইজন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। অন্যজন মারা গেছেন ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়। তিনজনের মধ্যে দুইজন পুরুষ। দুজনেরই বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
এদিকে রোগীর চাপ বাড়ায় রামেক করোনা ইউনিটের আরও ৪৪টি সাধারণ শয্যা বাড়ানো হয়েছে। ১০৪ থেকে বেড়ে এই ইউনিটের শয্যা এখন ১৪৬টি। বুধবার সকাল ৯টা পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।
বর্তমানে হাসপাতালে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ৪ জন এবং গাইবান্ধার একজন ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা আপডেটঃ রামেকে করোনায় ৩ জনের মৃত্যু!

আপডেট সময় : ০৬:২৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২