ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ইট ভাটায় যাচ্ছে নদীর বাঁধের মাটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ২৩১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ফসলি জমিতে অবৈধ পুকুর খননের মহোৎসবের পাশাপাশি এবার নদীর বাঁধের মাটি যাচ্ছে ইটভাটায়। বিশেষ করে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার কয়রাবাড়ি, শহরবাড়ি, কুশাবাড়ি, সেরকোল ও ডাহিয়া সহ বিভিন্ন গ্রামের ফসলি জমি কেটে খনন করা হচ্ছে পুকুর। একই সাথে চলছে নারদ নদের বাঁধ নিমার্নের জন্য অধিগ্রহণকৃত জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। ওই মাটির সিংহভাগ যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার প্রভাবশালী জড়িত থাকায় কোন প্রতিকার মিলছে না।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তর সহ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে অভিযোগ জানালেও কোন প্রতিকার মিলছেনা। উপরুন্তু বেপরোয়া গতিতে এবং প্রকাশ্যে নারদ নদের বাঁধের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সিংড়া উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কতর্ৃপক্ষ সোমবার থেকে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবী করেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, পানি উন্নয়ন বোর্ড নারদ নদ তীরবর্তী ভুমি ১৯৭৬ এবং ১৯৮৩ অর্থ বছরে থভেদরা বিল পানি নিস্কাসন প্রকল্পেরথ আওতায় ২০১.১৬ একর জমি অধিগ্রহন করে। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড পোল্ডার-সি ও পোল্ডার-ডি প্রকল্পের অধীন নারদ নদ সংস্কার সহ বান্যা নিয়ন্ত্রন বাঁধ নিমার্ন করে।

সম্প্রতি সিংড়া উপজেলার গুনাইঘাড়া এলাকায় নারদ নদ সংলগ্ন অধিগ্রহনকৃত জমি ও বাঁধ কেটে মাটি নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। ভেকু মেসিনের (এসকেভেটর) সাহায্যে কাটা ওই মাটির সিংহভাগ বিভিন্ন ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন স্থাপনা নিমার্তাদের কাছেও বিক্রি করা হচ্ছে।

এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে সিংড়া উপজেলার গুনাইখাড়া এলাকায় নারদ নদের বাঁধের মাটি কাটা হচ্ছে। প্রতিদিন ৩শ করে প্রায় ২১শ ট্রাক্টর মাটি কাটা হয়েছে। প্রতি ট্রাক্টর ৫শ থেকে হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

সিংড়া উপজেলার হাতিয়নদহ ইউনিয়নের গুনাইখাড়া গ্রামের বাসিন্দা মোঃ রায়হান হোসেন জানান, নারদ নদীর ধারে পানি উন্নয়ন বোর্ডের বেড়ে বাধের মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এই মাটি কাটার সাথে স্থানীয় জনপ্রতিধিরা জড়িত থাকায় প্রতিবাদ করার সাহস করেনা কেউ।

সাত দিন ধরে আনুমানিক প্রতিদিন প্রায় তিনশ ট্রাক্টর মাটি বিক্রি করা হচ্ছে। এই মাটি গুলো বিভিন্ন ইটভাটা এবং গ্রামের আশেপাশে বিক্রি করা হচ্ছে। ইটভাটায় ৪ থেকে ৫শ টাকা এবং গ্রামের ভিতরে ৮ শত থেকে ১ হাজার টাকায় এক ট্রাক্টর মাটি বিক্রি করা হচ্ছে।

পরিসংখ্যানে দেখা যায়, গড়ে এক ট্রাক্টর মাটি ৫ শত টাকা দরে বিক্রি হলে ২১শ ট্রাক্টর মাটির দাম ১০,৫০,০০০ টাকার মাটি সাত দিনেই বিক্রি করা হয়েছে। প্রতিদিন বিক্রি করা হচ্ছে তিনশত ট্রাক্টর মাটি। যার বর্তমান বাজার মূল্য ১,৫০,০০০ টাকা। এই পরিসংখ্যান অনুযায়ী ৬০ দিনে প্রায় ৯০লাখ টাকা হাতিয়ে নিবে প্রভাবশালী মাটি খেকোরা।

নাটোর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিল্টন বলেন, নারদ নদের বাঁধের মাটি কোন ইট ভাটায় যাচ্ছেনা। আর নারদের বাঁধ কাটার বিষয়টি আমাদের জানা নেই।
স্থানীয় বর্তমান ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান নদীর বাঁধের মাটি কেটে নেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সম্পর্কে নবনিবার্চিত চেয়ারম্যান সাহেবই ভাল বলবেন।

নবনিবার্চিত ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, তিনি এখনও শপথ গ্রহণ করেননি। তবুও অবৈধভাবে নদীর বাঁধ কেটে মাটি বিক্রির বিষয় জানার পর তিনি সংশ্লিষ্ট দপ্তরে মৌখিকভবে অবহিত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান বলেন, তিনি বিষয়টি জানার পর এলাকায় সার্ভেয়ার পাঠিয়ে নদীর সীমানা নিধারন করে লাল ঝান্ডা টানিয়ে দিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছে।

সিংড়া উপজেলা নিবার্হী অফিসার এমএম সামিউল ইসলাম বলেন, লোক মারফত খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বেয়ার পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পানি উন্নয়নের বোর্ডের কর্তৃপক্ষকে এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ সহ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইট ভাটায় যাচ্ছে নদীর বাঁধের মাটি

আপডেট সময় : ০৩:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২