ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজশাহীতে শিক্ষার্থী ও অভিভাবকদের শীতবস্ত্র দিলেন সিটি মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ২৩০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এম মামুন, রাজশাহীঃ
রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রাজশাহী সিটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এসময় রাসিক মেয়র লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেশি। শীতের তীব্রতার বিষয়টি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ২৬০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষককে শীতবস্ত্র প্রদান করা হলো। আমরা সব সময় মানুষের পাশে আছি, আগামীতে থাকবো।
মেয়র আরো বলেন, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সারাদেশে দফায় দফায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। আগামীতেও এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। আপনাদের সবাইকে সাথে নিয়ে সুন্দর রাজশাহী গড়তে চাই।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর বাকিদের কাছে পৌছে দেওয়া হয় শীতবস্ত্র। রাজশাহী সিটি কর্পোরেশনের ২০টি ওয়ার্ডে অবস্থিত ২০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ১৩০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে হুডি জ্যাকেট এবং ১৩০০ জন অভিভাবক ও শিক্ষকের প্রত্যেককে একটি করে কার্ডিগেন প্রদান করা হয়।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাব্বির সাত্তার। উপস্থিত ছিলেন রাবির পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. সাবরিনা নাজ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সচিব মশিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, শিক্ষা কর্মকর্তা আনারুল হক প্রমুখ।
উল্লেখ্য, নগরীর দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিশুদের একাডেমিক শিক্ষায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে এ প্রকল্পটি বাস্তবায়ণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীতে ১৯৯৪ সালে বস্তি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন এ উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করে। রাজশাহী মহানগরীতে ২০টি ওয়ার্ডে ২০টি কেন্দ্র পরিচালিত হয়। রাজশাহী সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এ প্রকল্পে শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের উভয় কেন্দ্রে ৩০ করে ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে থাকে। এ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়ণে শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে। প্রতিটি কেন্দ্রে রয়েছে দুইজন শিক্ষিকা। যারা রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষিকা হিসেবে নিয়োজিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে শিক্ষার্থী ও অভিভাবকদের শীতবস্ত্র দিলেন সিটি মেয়র

আপডেট সময় : ০৪:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২