ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিভিল সার্জন হিসাব রক্ষক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ২২০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বালুবাহী বেপরোয়া ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার শিবরামপুর মোড়ের হেলিপ্যাড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরোহী উপজেলার সারতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও নওগাঁ সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আবুল কালাম আজাদ (৫৪)।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত আবুল কালাম মোটর সাইকেল যোগে বাড়ি থেকে নওগাঁ সিভিল সার্জন অফিসে যাবার পথে শিবরামপুর মোড়ের হেলিপ্যাড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ১০ চাকার ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল, ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন বলেও জানান তিনি।
মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিভিল সার্জন হিসাব রক্ষক নিহত

আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২