ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

৫ বছরে ৫ হাজার মানুষ ডিজিটাল সেবা পেয়েছে- প্রতিমন্ত্রী পলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ৪৭৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গত পাঁচ বছরে ৯৯৯ নম্বরের কল দিয়ে পাঁচ হাজার মানুষ ডিজিটাল সেবা পেয়েছে। এছাড়া করেনা মহামারি সময়ে ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেয়েছে কয়েক হাজার মানুষ। জননেত্রী শেখ হাসিনার সরকার অনগ্রসর জনগোষ্ঠিকে মূল স্রোতধারায় আসার জন্য কাজ করছে। তারই ধারাবাহকতায় সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেলসহ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা শীর্ষক এক প্রোগ্রামে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে ১ লাখ ৩২ হাজার টাকার শিক্ষা বৃত্তি ও ৫ জনকে বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১০ জন কৃষককে গার্ডেন টিলার এবং ১৭ জন কৃষকের মাঝে ভুট্রা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, কৃষি কর্মকর্তা সেলিম রেজা, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, আদিবাসী নেতা নরেশ চন্দ্র উরাও, কৃষক তাইবুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ বছরে ৫ হাজার মানুষ ডিজিটাল সেবা পেয়েছে- প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০৩:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২