ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

এমপি আয়েনের বিরুদ্ধে ইসিতে ডিসির তদন্ত প্রতিবেদন জমা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

এমপি আয়েনে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপি আয়েনের বিরুদ্ধে ইসিতে ডিসির তদন্ত প্রতিবেদন জমা!

নিজস্ব প্রতিবেদক:
এমপি আয়েনের বিরুদ্ধে ইসিতে ডিসির তদন্ত প্রতিবেদন জমা! রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক। গত রোববার (৯ জুলাই) ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় সরকার নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে। এই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদকে। তদন্ত করে প্রতিবেদন সোমবার (১০ জুলাই) নির্বাচন কমিশনে জমা দিয়েছে জেলা প্রশাসন।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আমরা সংসদ সদস্যের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা তদন্ত করে সোমবার সকালে নির্বাচন কমিশনে নির্দেশনা দিয়েছি। যতটুকু কমিশন জানতে চেয়েছে ততটুকু পাঠানো হয়েছে। তবে তিনি তাদের তদন্তের ফলাফল প্রকাশ করেননি। এর আগে রোববার নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা শাখা-২) আতিউর রহমান এক চিঠিতে রাজশাহী জেলা প্রশাসককে সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নেতাদের সঙ্গে জনসভা করে নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তোলা হয়। এক প্রার্থী নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত করার চিঠির অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হরিয়ান ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকেও পাঠানো হয়েছে।

হরিয়ান ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক বলেন, তারা সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগের সত্যতা পেয়েছেন। গত ৪ জুলাই হরিয়ান বাজার এলাকায় জনসভা করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গত ৪ জুলাই হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রার্থীর পক্ষে বক্তব্য দেন আয়েন উদ্দিন।
শহিদুল ইসলাম প্রামাণিক আরও বলেন, তারা গত ২, ৫ ও ৬ জুলাই সংসদ সদস্যের বিরুদ্ধে সভা করার অভিযোগের সত্যতা পেয়েছেন। গত ৬ জুলাই কাটাখালী পৌরসভার এক জনসমাবেশে আয়েন উদ্দিন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে হরিয়ান ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমপি আয়েনের বিরুদ্ধে ইসিতে ডিসির তদন্ত প্রতিবেদন জমা!

আপডেট সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩