ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

রাজশাহীতে নির্বাচনের গোপন কক্ষে প্রবেশ করায় নারীকে তিন দিনের জেল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

রাজশাহিতে মোসাঃ সাবিয়ার তিন দিনের জেল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে নির্বাচনের গোপন কক্ষে প্রবেশ করায় নারীকে তিন দিনের জেল!

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে নির্বাচনের গোপন কক্ষে প্রবেশ করায় নারীকে তিন দিনের জেল! রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে একাধিকবার গোপন ভোটকক্ষে যাওয়ার অপরাধে এক নারীকে তিনদিনের জেল দেওয়া হয়েছে। বুধবার (২১ জুন) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোঃ শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র, তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসার নিচতলায় এ ঘটনা ঘটে। মোসাঃ সাবিয়া নামে ওই নারী একাধিকবার মহিলা ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন, যা কমিশনাররা সিসিটিভি মনিটরে দেখতে পান।
এরপর প্রিজাইডিং অফিসারের সঙ্গে তারা যোগাযোগ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের জেল দিয়ে দেন।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, সকাল থেকেই সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছি। পাশাপশি টিভির তথ্যগুলোও দেখছি। ভোট গ্রহণ ভালোভাবে হয়েছে। কোনো অনিয়মের খবর পাইনি। ইভিএমে নানা ত্রুটি ধরা পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, কোথাও ভোট থেমে নেই, মাঝে রাজশাহীতে বৃষ্টি হয়েছে। এখন আর কোনো সমস্যা নাই। আমাদের মনিটরিং সেল থেকে কোনো অনিয়মের তথ্য পায়নি। ইভিএমে যেসব সমস্যা হয়েছিল, সেগুলো নেই। তিনি আরও বলেন, রাজশাহীর একটি ভোটকেন্দ্রে একজন নারীকে একাধিকবার বুথে ঢুকতে দেখেছি। তাকে আটক করে শাস্তি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে নির্বাচনের গোপন কক্ষে প্রবেশ করায় নারীকে তিন দিনের জেল!

আপডেট সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩