ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

নাটোরে জামিনে মুক্ত হলেন বিএনপি’র ৪১নেতা-কর্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ৫৩৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত বিএনপির ৪১ নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এদিন রাতেই কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ, শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
দলীয় ও মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের সাথে সংর্ঘষ হয়। এসময় সদর থানার ওসি ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার শতাধিক জনকে আসামী করে মামলা রুজু করা হয়। সংঘর্ষের দিনই অভিযান চালিয়ে পুলিশ ১০ বিএনপি নেতার্কমীকে গ্রেফতার করে। মামলার অন্য আসামীরা গত ১ ডিসেম্বর মামলার উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেয়। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৪ জানুয়ারী জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজসহ ৮০জন নেতাকর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়। শুনানি শেষে আদালতের বিচারক বিএনপির ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ৪৯ জনের জামিন মঞ্জুর করেন। আটক ৪১ বিএনপি নেতা কর্মী সোমবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হলে তাদের মোটর শোভা করে বরণ করে নেতা কর্মীরা।
আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর জানান, সকল আসামীর জামিনের জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়। সোমবার সন্ধ্যায় হাইকোর্ট থেকে জামিন আদেশ কারাগারে আসার পর ওই ৪১ জনকে মুক্তি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে জামিনে মুক্ত হলেন বিএনপি’র ৪১নেতা-কর্মী

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২