ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

লালপুরে চেয়ারম্যানের সামনে প্রতিবন্ধীকে মারপিটের অভিযোগ; থানায় মামলা দায়ের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ৫০৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে সহদোররা প্রতিবন্ধী ও তার স্ত্রী-সন্তানকে মারপিট করেছেন বলে জানা গেছে। উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সুন্দরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৫ ডিসেম্বর) প্রতিবন্ধী মোঃ মশিউর রহমানের স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন বাদি হয়ে স্বামীর ৫ সহদোরের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সুন্দরবাড়িয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে প্রতিবন্ধী মোঃ মশিউর রহমান (৩৮) পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দীর্ঘদিন সহদোরদের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। তার জেরে গত ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে মশিউর রহমান বাড়িতে না থাকায় তার চাচাত ভাই দুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর উপস্থিতিতে সহদোর মাসুদ রানা (৩৮), জিয়াউর রহমান (৫২), রাকিবুল ইসলাম (৫০), মহিদুল ইসলাম (৪৬), মোস্তাফিজুর রহমান (৪৪) বাড়িতে ঢুকে মশিউর রহমানের স্ত্রী মোছা. রাবেয়া পারভিনকে (৩৫) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করায় ঘর থেকে রাবেয়া পারভিনকে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বের করে এনে লাঠি দিয়ে মারপিট করতে থাকে। এ সময় মাথায় লাঠির আঘাত হাত দিয়ে ঠেকাতে গিয়ে বাম হাতের মধ্যাঙ্গুলির হাড় ভেঙ্গে যায়। তার মেয়ে এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এলোপাথারি মারপিটে রাবেয়া খাতুনের সারা শরীরে ফোলাকালশিরা জখম আঘাতের ফলে মাটিতে পড়লে তারা চলে যায়। আহতদের চিৎকারে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অর্থোপেডিক সার্জনের নিকট উন্নত চিকিৎসার জন্য পাঠায়।
এ ঘটনায় রাবেয়া খাতুন বাদি হয়ে গত ২৩ ডিসেম্বর নাটোর আদালতে তাদের বিরুদ্ধে মামলা করে বাড়িতে ফিরে আসলে কেন মামলা করেছে বলে এবার তারা প্রতিবন্ধী মোঃ মশিউর রহমানকে মারপিট করে আহত করে। তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) এ ঘটনায় মো. মশিউর রহমানের স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন বাদি হয়ে স্বামীর ৫ সহদোরের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসার কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, মারপিটের কারণে মশিউর রহমানের বুকসহ শরীরের বিভিন্ন আঘাত লেগেছে। হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে চেয়ারম্যানের সামনে প্রতিবন্ধীকে মারপিটের অভিযোগ; থানায় মামলা দায়ের!

আপডেট সময় : ০৩:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১