ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পাঁচ বছর ধরে সরকারি গুদামে গম সংগ্রহ শূন্য দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার

সাবেক এমপির স্ত্রী ও পুলিশের মিথ্যা মামলাসহ হয়রানি বন্ধের দাবিতে রাণীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ৪২৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি ও পুলিশের মিথ্যা মামলাসহ সকল হয়রানি বন্ধ, মৌলিক ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার রাণীনগর-আত্রাই সড়কের কাশিমপুরে সাবেক এমপি ইসরাফিল আলমের “পল্লী শ্রী সমন্বিত কৃষি প্রদর্শনি খামার” এর পাশে ভূক্তভোগী এলাকাবাসি এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ভুক্তভোগী সাদেকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান, এবং স্থানীয় নিটু রহমান, এবাদুল হক ও মারিয়া আক্তারসহ অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক এমপি মরহুম ইসরাফিল আলম ২০১৫ সালে অবৈধভাবে জোরপূর্বক কাশিমপুর রাজবাড়ি এলাকায় প্রায় ৪০ বিঘা জমি দঘল করে বিভিন্ন স্থাপনা তৈরী করেন। এমপি ইসরাফিলের মৃত্যুর পর তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি এসব জমি ভোগ-দখল করে আসছে। বর্তমানে সুলতানা পারভীন বিউটি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই অবিলম্বে এসব জমি মালিকদের ফেরত দিতে হবে এবং মিথ্যা মামলাসহ সকল হয়রানি বন্ধ করতে হবে। বক্তারা আরো বলেন, ইতি মধ্যে জবর দখল করা ওই জমিগুলোতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের প্রক্রিয়া শুরু হয়েছে। তাই প্রক্রিয়া শেষ করে দ্রুত মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটি বলেন, এমপি বেঁচে থাকতে খামারটি নির্মান করেছেন এবং খামারের উপর বঙ্গবন্ধু কৃষি পদকও পেয়েছেন। খামারে সাদেকুলের বিবদমান কিছু জায়গা আছে। সেটা মিটানোর জন্য বার বার চেষ্টা করছি। কিন্তু সাদেকুল তা না মেনে বার বার খামারে হামলা চালিয়ে ভাঙচুর করছে। ফলে বাধ্য হয়েই মামলা দায়ের করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক এমপির স্ত্রী ও পুলিশের মিথ্যা মামলাসহ হয়রানি বন্ধের দাবিতে রাণীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১