শাহজাদপুরে ২ হাজার ফিট রাস্তার মাটির কাজের উদ্বোধন!
- আপডেট সময় : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

শাহজাদপুরে ২ হাজার ফিট রাস্তার মাটির কাজের উদ্বোধন!
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে ২ হাজার ফিট রাস্তার মাটির কাজের উদ্বোধন! সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০০০ ফিট রাস্তার মাটির কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে শাহজাদপুর পৌরসভার মেয়র মুনির আখতার খান তরু লোদী এই কাজের উদ্বোধন করেন।
সূত্র জানা যায়, উপজেলার আগবাড়িয়া পারকুলার পশ্চিমে বিশ্বরোড হইতে দারুস সালাম জামে মসজিদ বরাবর আব্দুল করিমের বাড়ি দক্ষিনে মুহাম্মদ জুল হক উদ্দিনের বাড়ি এবং পূর্বের সুজন কর্মকারে বাড়ি পর্যন্ত মাটির কাজ এর শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলার খন্দকার মুস্তাফিজুর রহমান পিযুষ, সংরক্ষিত-২ মহিলা কাউন্সিলর মোছাঃ সিলভি পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, গণ্যমান্য ব্যক্তিগণ ও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।




















