যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮বছর পর আটক!
- আপডেট সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮বছর পর আটক!
মোহাম্মদ মাসুদ, বিশেষ প্রতিনিধিঃ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮বছর পর আটক! দীর্ঘ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম সুমন (৩৭) কে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত দেড়টার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বাঘের বাজার এলাকা হতে আসামী আমিরুল হক সুমন কে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১১মে,২০০৫সালে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া গ্রামস্থ আব্দুল্লাহ গলির সামনে পাকা রাস্তা হতে আসামী আমিরুল হক সুমনকে ৪৮ (আটচল্লিশ গ্রাম) হেরোইনসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ। এরই পরিপ্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় আসামী ১।আমিরুল হক সুমন, এর সাথে সঙ্গীয় অপরাপর আসামীগণ ২। মোঃ আঃ ছাতির, ৩। মোঃ ফরহাদ মিয়া, ৪। বাপ্পি রনি দাস, ৫। মানিক রনি দাস, ৬। মোঃ মোস্তাক আহম্মদ গণের বিরুদ্ধে একটি মাদক মামলার রুজু করা হয়।
উক্ত মামলাটি তদন্ত শেষে আসামী আমিরুল হক সুমনসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। কিন্তু আসামী সুমনের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ উক্ত আসামী আমিরুল হক সুমন’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০,০০০/= টাকা জরিমানা করেন এবং অপরাপর আসামীদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
র্যাব-১৪, এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, আসামী দীর্ঘ ১৮ (আঠারো) বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















