ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

নাটোরে নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ৭০৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে নদীর দখল ও দুষণ রোধে স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক শামীম আহমেদ এ তথ্য জানান।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা শাখার পক্ষ থেকে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নদীর অবৈধ দখল ও দুষণ রোধে ১৭ দফার বাস্তবায়নে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ১৭ দফার মধ্যে নদীর সীমানা রক্ষায় স্থায়ী সার্ভে কমিটি গঠন, শিল্পকারখানায় ২৪ ঘন্টা ইটিপি চালু রাখা, অপরিকল্পিত সকল বাঁধ, ব্রীজ, কালভার্ট, সীমানা প্রাচীর উচ্ছেদ, নদী ভাঙন রোধে হিজল, তমাল, গাব, বটসহ জলজ ও শ্বাসমূলীয় বৃক্ষ রোপন, নদীতে জলজ প্রাণি ও মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা উল্লেখযোগ্য।
স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কারনে নদীর অবৈধ উচ্ছেদ কার্যক্রম স্থগিত ছিল। পুনরায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলে ২৯ নভেম্বর থেকে শহরের নারদ নদীতে উচ্ছেদ অভিযান শুরু হবে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য নদীতেও উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
উচ্ছেদ কার্যক্রমে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠির জন্যে প্রয়োজনে খাস জমি বন্দোবস্তো প্রদান করা হবে। উচ্ছেদ কার্যক্রমকে স্থায়ী রুপ দিতে নদীর ধারে সীমানা পিলার স্থাপন এবং শহরে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে

আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১