ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজিরপুরে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর ভিডিও ভাইরাল, বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাল প্রশাসন রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯ পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬ বাউয়েটে ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

নাটোরে ১১৬ জনের নাম সহ অজ্ঞাত ৪০০ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে পুলিশের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ৬৩০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ১১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ বিএনপি নেতা কর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে নাটোর সদর থানার উপ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে এই ঘটনায় পুলিশ ৯ জন বিএনপি নেতা কর্মিকে গ্রেফতার করেছে।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ জানান, সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতা কর্মীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ন ভাবে কর্মসুচি পালন করতে বললে নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে ধাক্কা দেয়। পরে পুলিশ লাঠি চার্জ শুরু করলে বিএনপির নেতা কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান, সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়। এই ঘটনায় এপর্যন্ত জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ ৯ জন বিএনপির নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে ১১৬ জনের নাম সহ অজ্ঞাত ৪০০ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে পুলিশের মামলা

আপডেট সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১