ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি রাণীশংকৈলের বিদ্যালয়ের ফি বকেয়া থাকায় অর্ধবার্ষিক পরীক্ষায় বসতে পারেনি শিক্ষার্থী, শিক্ষকদের দাবি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়নি তেঁতুলিয়ার ইউএনওকে নিয়ে ফেসবুক লাইভ: অভিযোগকারী নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা সাপাহারে গণ অধিকার পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন

নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

Crime News Natore

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার

জুয়ায় টাকা হারানোর পর আত্মসাৎ ঢাকতে ছিনতাইয়ের গল্প; জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার স্বাধীন সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য স্বাধীনের কাছে নগদ দুই লাখ টাকা এবং বিকাশ হিসাবের মাধ্যমে এক লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। পরে জিজ্ঞাসাবাদে স্বাধীন স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারানোর পর আত্মসাতের ঘটনা গোপন করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।

এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নাটোরের স্টেশন বাজার এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে পুলিশ।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, আত্মসাৎ করা অর্থ উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬