দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি
- আপডেট সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি
রাজশাহীর দুর্গাপুরে সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অফিস থেকে কম্পিউটারের রাম, প্রসেসর, সিডিএসডি কার্ড ও ওয়াইফাইয়ের রাউটার,উনুর মালামাল খোয়া গেছে।
ওই অফিস সূত্রে জানা যায়, গত ২৪ মে ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যায়। সোমবার (১ জুন) ঈদের ছুটি শেষে সকালে অফিস খুলে চুরির বিষয়টি জানতে পারেন অফিসের কর্মচারীরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার।
এ বিষয়ে সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার নরশাদ আলী জানান, গত ২৪ মে ঈদের ছুটিতে অফিস বন্ধ করে আমরা চলে যায়। এরপর আজ সোমবার (১জুন) ঈদের ছুটি শেষে সকালে অফিস খুলে দেখা যায় জানালার থাইগ্লাস কাটা সব জিনিসপত্র এলোমেলো কম্পিউটারের মনিটর ভেঙ্গে কম্পিউটারের রাম, প্রসেসর, সিডিএসডি কার্ড ও ওয়াইফাইয়ের রাউটার,উনুর মালামাল চুরি হয়ে গেছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক খতিয়ে দেখার পর জানা যাবে আসলে জানালা ভেঙ্গে কে বা কাহারা চুরি করেছে। খুব দ্রুত চোরকে ধরা হবে বলে আশা করা যাচ্ছে।









