ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

বিদেশে গিয়ে আর দেশে না ফেরার প্রবণতা দুঃখজনক- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশে গিয়ে আর দেশে না ফেরার প্রবণতা দুঃখজনক- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

দেশের মেধাবীরা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে গিয়ে আর দেশে ফিরে না আসায় আক্ষেপ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রোববার (১৭ মে) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং দশম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা বিদেশে যাবেন, শিখবেন, নতুন কিছু আবিষ্কার করবেন। কিন্তু সবার আগে বাংলাদেশ। আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বিজ্ঞানী হোন—দেশের জন্য ফিরে আসবেন।”

মন্ত্রী আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলো মেধাবী বিজ্ঞানীদের আকৃষ্ট করতে নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA পৃথিবীর খ্যাতিমান বিজ্ঞানীদের নিয়ে কাজ করছে, ফলে অনেকে সেখানে স্থায়ী হয়ে যাচ্ছেন।

বিজ্ঞানে সরকারি সহযোগিতা এখনও অপ্রতুল উল্লেখ করে তিনি বলেন, একসময় বিজ্ঞানচর্চায় বাংলাদেশ অনেক এগিয়ে ছিল, কিন্তু বর্তমানে উন্নত দেশগুলোর ব্যাপক বিনিয়োগের কারণে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। আগামী বাজেটে বিজ্ঞান খাতে বরাদ্দ বাড়ানো হবে বলেও তিনি জানান।

খাদ্য উৎপাদনে বিজ্ঞানের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ইরি ধান বাংলাদেশে প্রথম নিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশীয় বিজ্ঞানীদের উন্নয়নে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তিনি ওরস্যালাইনের উদ্ভাবনকে বাংলাদেশের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি বিশ্বজুড়ে অসংখ্য প্রাণ বাঁচাচ্ছে।

এছাড়া তিনি স্থপতি ফজলুর রহমান খান-এর শিকাগোর উইলিস টাওয়ার নকশা এবং বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু-এর অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশা। এছাড়া প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয় এবং মন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদেশে গিয়ে আর দেশে না ফেরার প্রবণতা দুঃখজনক- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আপডেট সময় : ১০:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬